বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহমদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

গত ২০১৯ খ্রিষ্ঠাব্দের এই দিনে পটিয়া উপজেলাস্থ ঐতিহাসিক ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামের কৃত পুরুষ বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহমদ ৭১ বছর বয়সে চীর নিদ্রায় শায়িত হন।

মৃত্যুর প্রায় এগারো বছর পূর্ব হইতে তিনি দূরারোগ্য ব্রেইন টিউমার (পিটুইটারি মাইক্রো এডিনোমা) এ ভূগছিলেন। তাঁর বিগত হওয়ার পর পরই তার স্মৃতি রক্ষার্থে “মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মাণ” এর ব্রত নিয়ে গঠিত হয় “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট” যা www.hajikhairjahanmemorialtrust.com নামে প্রতিষ্ঠিত। একই সাথে তারা মিডিয়া প্রতিষ্ঠান www.chetona71news.com।

গঠিত ট্রাষ্ট এর অধীনে চলছে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ এর প্রত্যয়ে জ্ঞান চর্চা মূলক ও জনকল্যাণ মূলক বিভিন্ন কর্মকাণ্ড। এরই স্রোতধারায় ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ‌। মার্চ’২০২০ এ করোনা তান্ডব শুরুর প্রারম্ভেই ভূখা মানুষের অপ্রদর্শিত ক্ষুধা লাঘবে ব্যাপক ত্রাণ বিতরণ কর্মসূচী পালন করেছে গঠিত ট্রাষ্ট পরিবার। দীর্ঘ বছর সময় ধরে চলছে “সূর্য সেন টু ড.অনুপম সেন’ শিরোনাম এ “বিশ্বের বুকে এক চিলতে ধলঘাট” নামক ডকুমেন্টারী প্রকল্পের কাজ।

বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে আজকের এই দিনটি পালিত হচ্ছে অত্যন্ত গুরুত্বের সাথে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে এই বীরের কবরে দোয়া মাহফিল ও খতমে কোরআন এর। ট্রাষ্ট পরিবারের পক্ষ থেকে বীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত