শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে অবৈধ অস্ত্র ও ছিনতাই করা মালামাল উদ্ধার, গ্রেফতার ৪

আনোয়ার হোছাইন,ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ পৃথক অভিযানে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) রাত ১০ টার দিকে কক্সবাজার শহর থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত পলাতক দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।পরে তাদের স্বীকারোক্তি মতে ছিনতাই করা একটি ব্যাগ ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হল ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাজার এলাকার মৃত লাল মিয়ার পুত্র ইব্রাহীম খলিল নয়ন (২১) ও ইসলামাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড খোদাইবাড়ীর মৃত শাকের আলমের পুত্র মোঃ রায়হান (২৮)।

উল্লেখ্য , সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে ঈদগাঁও বাঁশ ঘাটা ব্রীজের উপর ব্যবসায়ী হাসানকে ছিনতাইয়ের ঘটনায় ধৃত দুই জনসহ চারজনের বিরুদ্ধে পরদিন মামলা দায়ের করা হয় ।

অপর অভিযানে একই দিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে যৌথবাহিনী উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা বনবিট সংলগ্ন সড়ক দিয়ে পাচারকালে দুই রোহিঙ্গা যুবককে দেশীয় তৈরি অবৈধ একটি এলজি অস্ত্র বহনকালে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা হল উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৬ এর রোহিঙ্গা নাগরিক আব্দু শুক্কুরের ছেলে মোঃ ইব্রাহীম (১৯) ও নুর আলামের ছেলে মোঃ সালাম (১৯) ।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ: মছিউর রহমান জানান ,প্রথম অভিযানটি তার নেতৃত্বে থানা পুলিশ এবং অপর অভিযানটি যৌথবাহিনী পরিচালনা করেন জানিয়ে বলেন,ইতিমধ্যে আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত