নিউজ ডেক্স: মুক্তিযোদ্ধা পরিবারের সুযোগ-সুবিধার বিষয়ে সরকারের কাছে ১৩টি দাবী জানিয়ে আজ ২১ জুলাই মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমে এক যৌথ বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে অবিলম্বে দাবীগুলো বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দাবীসমূহ হচ্ছে-অসুস্থ মুক্তিযোদ্ধাদের বিশেষ ব্যবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা, করোনাকালে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রণোদনা ঘোষণা, বীর মুক্তিযোদ্ধার সাংবিধানিক স্বীকৃতি, মুক্তিযোদ্ধাদের গৌরব, ঐতিহ্য ও সম্মান রক্ষায় মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের জন্য পূর্নাঙ্গ রেশনিং ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের সরকারি খাসজমি বন্দোবস্ত আইন সংশোধন, সরকারি চাকরিতে বিশেষ ব্যবস্থা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের নিয়োগ, সকল পর্যায়ে সরকারি কমিটিতে মুক্তিযোদ্ধা ও সন্তানদের সম্পৃক্ততা নিশ্চিত করা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের স্বাক্ষীদের পুনর্বাসন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি, পৃথক সঞ্চয়পত্রের স্কিম চালু করা, স্থায়ী আবাসনের ব্যবস্থা নেওয়া এবং সহজশর্তে ৫০ লক্ষ টাকা করে গৃহ ঋণ দেওয়া।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, কোতোয়ালী থানার আহবায়ক আবু মোহাম্মদ সায়েম চৌধুরী সাজু, সদস্য সচিব শাহনাজ রিমা, চান্দগাঁও থানার আহবায়ক আবু মোহাম্মদ নঈম খান, সদস্য সচিব কাওসার আলম চৌধুরী, ডবলমুরিং থানার আহবায়ক মোহাম্মদ শাঈদ রানা, সদস্য সচিব সাইকা দোস্ত, সদরঘাট থানার আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য সচিব মনির আহমেদ বিজয়, বাকলিয়া থানার আহবায়ক সাইফুল্লাহ মাহমুদ, সদস্য সচিব মোহাম্মদ জামাল উদ্দিন, পাচলাইশ থানার আহবায়ক মো.আরমান উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল রুবেল, খুলশী থানার আহবায়ক কামাল হোসেন টিটু, সদস্য সচিব মো.মাসুদ করিম, বায়েজিদ থানার আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, পাহাড়তলী থানার আহবায়ক নাসির খান, সদস্য সচিব সাইফুল ইসলাম, আকবর শাহ থানার আহবায়ক ইরফান উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সিবলী, হালিশহর থানার আহবায়ক ফরহাদ আহমদ, সদস্য সচিব সালাউদ্দিন রিপন, বন্দর থানার আহবায়ক হাসান মুরাদ, সদস্য সচিব সাহাবউদ্দিন, ইপিজেড থানার আহবায়ক মোহাম্মদ জাহিদ, সদস্য সচিব এটিএম আসাদুজ্জামান জিসান, পতেঙ্গা থানার আহবায়ক মোহাম্মদ মুছা ও সদস্য সচিব সাইফুল ইসলাম ।


