বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানব পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাহারছড়ার পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৬৬ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায়, সংঘবদ্ধ পাচারচক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন, অল্প খরচে বা বিনা অর্থে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের আটক করেছিল। পরে সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা ছিল। পাশাপাশি জিম্মিদের ওপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানব পাচার রোধে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাচারকারিদের আটকের জন্য গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত