বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

নৌযানের ছাদে পর্যটক, সাউন্ডবক্স-মাইক নিষিদ্ধ

রাঙামাটি কাপ্তাই হ্রদে নৌযানের ছাদে পর্যটক পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবহার বন্ধেরও নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। নৌ নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনার প্রেক্ষিতে নৌযান মালিক, শ্রমিকদের নিয়ে সভা করে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা যাতে কাপ্তাই হ্রদে না ঘটে সেজন্য পর্যটকদের ছাদ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ বন্ধ এবং শব্দ দূষণরোধে নৌকায় মাইক, সাউন্ড বক্স নিষিদ্ধ করা হয়েছে।

রাঙামাটি টেম্পু বোট মালিক সমিতির সভাপতি মো. সোলাইমান মিয়া বলেন, জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, নির্দেশনা তদারকিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি নৌ-পুলিশকেও টহল দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত