চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ সময় নতুন করে ১৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ১ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন নগরের ও ৬ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১ হাজার ২২৫ জন এ পর্যন্ত মারা গেছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে ৩০ লাখ টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে। গতকাল পর্যন্ত ১৭ লাখ টিকা নিতে পেরেছেন।


