বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ২৫

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ২১ জন নগরের এবং ০৪ জন উপজেলার। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ১ হাজার ৮৫০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩০৪ জনে। যার মধ্যে নগরে ৭২০ জন এবং উপজেলায় ৫৮৩৪ জন।

প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত