বিএনপির কোনও কোনও নেতা গোপনেও টিকা নিয়েছেন। অনুরোধ জানাব, গোপনে এভাবে লুকিয়ে লুকিয়ে না নিয়ে যেভাবে জনসম্মুখে কথা বলেন, ঠিক সেভাবে টিকাগ্রহণ করেন। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে টিকা নিয়ে যারা বিরূপ প্রচারণা চালিয়েছিলেন, তারাও এখন টিকাগ্রহণ করছেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মূল কাজ ভারত বিরোধিতা। ১৯৭৫ সালে দেশ যখন উল্টো পথে হাঁটা শুরু করল, তখন ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেওয়ার চেষ্টা চালানো হয়েছে। সেই কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। দেশে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আছে, যাদের মূল কাজ হচ্ছে ভারত বিরোধিতা। যখন নির্বাচন আসে, তখন তারা ভারত বিরোধিতাকে সামনে নিয়ে আসে।


