বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

টিকার নিবন্ধন করতে পারবেন ১৮ বছর বয়সীরাও

সাধারণ নাগরিকদের জন্য টিকা গ্রহণে নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করা হচ্ছে। অক্টোবর শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টিকার বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আমরা এ কার্যক্রম শুরু করতে পারব।

১২ বছর থেকে ১৭ বছরের সব স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আপাতত তাদের ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে স্কুলের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত