বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

বান্দরবানের লামায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন ফাইতং ৯ নম্বর ওয়ার্ডের বাঙালিপাড়ার মৃত ইসহাকের ছেলে মো. এনাম (৫০) ও মৃত নবী হোসেনের ছেলে মো. শহীদুল ইসলাম (২২)।

মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এতে দুই কৃষকের চারটি গরুও মারা গেছে।

ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাঙালিপাড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের উপর টং ঘরে ঘুমিয়ে ছিল। মঙ্গলবার রাতে প্রচণ্ড বজ্রপাতে রাতের কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত বাসু কুমার দে বলেন, ‘গরুগুলো গোয়ালঘরে ছিল। রাতে প্রচুর বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে ওঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত