বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাঁশখালীতে আট হাজার নব্বই পিস ইয়াবাসহ যুবতী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় ৮২৯০পিস ইয়াবা সহ এক যুবতী কে আটক করেছে থানা পুলিশ

৭ জুলাই (মঙ্গলবার) সন্ধায় উপজেলার দক্ষিণ পু্ঁইছড়ি নতুন পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮২৯০পিস ইয়াবা সহ ২১বছর বয়সী মিতু আক্তার নামে এক যুবতীকে আটক করেছে পুলিশ।

আটকৃত যুবতী মিতু আক্তার ২১বাগের হাট জেলার শরণখোলা বসীসাতঘর এলাকার মৃত লতিফ খন্দকারের মেয়ে বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে ৮২৯০ (আট হাজার দুই শত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক পাচারকারী নারীকে আটক করে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দায়ের করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত