মো: নাজিম উদ্দীন
মহামায়া নামটি তোমার
রাখলেন অধিপতি—!
গুনবতী, রুপবতী,
গর্ভবতী, পূন্যবতী, মায়াবতী
খোদা’র দেওয়া যতোসব —-
তকমা সকল কানায় কানায়
ভরা তোমার ঊষ্ণ ছড়ায় জ্যোতি।
শূন্য আমি, নিকৃষ্ট ঘৃন্য অতি,
জন্ম আমার আজন্ম পাপ–
বিষফোঁড়া এই আমি সর্বসদা
সমাজের নয় মানবতারই ক্ষতি।
তুমি উত্তম, অপরূপ বুদ্ধিমতি
তুমি মানবতার তিলোত্তমা–
তোমা প্রণমী, তুমি সতত এবাদতী।
উচ্ছিষ্টের প্রতীক আমি—
বাঁচুক তোমার উজ্জল সম্মান,
জ্যন্ত সত্য বিষয়ে তুমি
কেন যে সন্ধিহান—!!
অতি উত্তম তোমাতে আমি-
নি:স্ব, ক্লিষ্ট বড়োই বেমানান।।


