বিশেষ প্রতিনিধি: বোয়ালখালী পৌর এলাকাজুড়ে বিভিন্ন উন্নয়নের ছুঁয়া দেখা গেলেও দীর্ঘদিন অবহেলিত অযত্নের স্বীকার পৌর এলাকার এই অঞ্চলটি। দীর্ঘদিন কোনো উন্নয়নের ছুঁয়া না লাগাই সংস্কারের অভাবে আব্দুর রাজ্জাক বাড়ি হইতে সুনি মার বাপের বাড়ি পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি ভেঙে খালের মত পরিণত হওয়া ছোট ছোট ছেলে- মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। মানুষ চলাচল করতে কষ্ট হচ্ছে।এলাকা বাসি গাছ দিয়ে শাকো বানিয়ে চলাচল করছে।
এসম্পর্কে জানতে চাইলে মৌলানা মোঃ নাছের বলেন সড়কটি দীর্ঘদিন ধরে মানুষ চলাচল অনুপযোগী হয়ে পড়ে।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মেয়রের সাথে যোগাযোগ করলে উনারা সংস্কার করে দিবে বললেও এই পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে বলে তাদের চোখে দৃশ্যমান হয়নি। ছোট ছোট ছেলে – মেয়েদের স্কুলে আসা – যাওয়াসহ মানুষ চলাফেরা করতে পারছে না তাই এলাকার মানুষ গাছ দিয়ে একটি শাকো তৈরি করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমানের সড়কটির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সড়কটি এখনও টেন্ডার হয়নি। চলতি অর্থ বছরে কাজ সম্পূর্ণ করার আশ্বাস দেন।
এই বিষয়ে পৌর মেয়র হাজী আবুল কালাম (আবু)’র সাথে যোগাযোগ করলে তিনি অবস্থার সত্যতা শিকার করে বলেন পৌর এলাকার প্রায় রাস্তার কাজ সম্পূর্ণ কিন্তু এই একটি সড়কের কাজ বাকী। ড়চলমান মহামারির কারণে করা সম্ভব হয়ে উঠেনি। তিনি দ্রুত সময়ের মধ্যে সড়কটি করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।


