বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

‘মেজ্জান হাইলে আইয়ুন’ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে চট্টগ্রামের জামালখান এলাকার ‘মেজ্জান হাইলে আইয়ুন’ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে মডার্ন গণি বেকারিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ২ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে আশকারদিঘীর পাড় এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় বিভিন্ন দোকানের ফার্নিচার ফুটপাতে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  সদস্যরা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত