আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ হল রুমে ছাত্রনেতা বাবলু রাজের সভাপতিত্বে সাইমুন শাকিলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ রিদুওয়ানুল হক।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, সংগঠনের সাবেক সহ সম্পাদক মঈন উদ্দিন মাহিন , সাবেক ছাত্রনেতা আনছার চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান হিরু, হৃদয় আইচ, সাকিব আল হাসান প্রমুখ।


