বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

হালিশহরে আগুনে পুড়ল ৪৬ দোকান

চট্টগ্রামে হালিশহরের একটি বাজারে আগুন লেগে প্রায় ৪৬টি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে হালিশহরের গোডাউন বাজার এলাকার কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। সকাল পৌনে ১১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

চট্টগাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, ‘গোডাউন বাজারে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

গোডাউন বাজারে প্রায় ১৫০টি কাঁচা ঘর ছিল। এর মধ্যে আগুনে ৪৬টি ঘর পুড়ে গেছে। কাঁচাঘরের উপরে টিনের চালা থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত