বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার সংসদীয় কমিটির সিদ্ধান্তে খাদ্য মন্ত্রনালয়ের সভাপতি নির্বাচিত

রাঙামাটি প্রতিনিধি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির নতুন সভাপতি হলেন দীপংকর তালুকদার। তিনি সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন সভাপতি মনোনয়ন ছাড়াও বুধবার শিল্প, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য পদে কিছু রদবদল হয়েছে। ঢাকা-১০ আসের শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সংরক্ষিত আসনের পারভীন হক শিকদারকে শিল্প মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে।

বাগেরহাট-৪ আসনের আমিরুল আলম মিলনকে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে।

রাঙ্গামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য দীপংকর তালুকদার বর্তমান সরকারের বিগত মেয়াদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম গত ১৩ জুন মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরই মধ্যে তার ব্রেন স্ট্রোক হয়। করোনামুক্ত হলেও স্ট্রোকের কারণে কয়েকদিন কোমায় থেকে শেষ পর্যন্ত তিনি মারা যান।

মোহাম্মদ নাসিম গত ১৩ জুন মারা গেলে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদটি শূন্য হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত