বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

কল্পিত সোপানে..!

নাজিম উদ্দীন

“আপন পরাণ ম্যেলিয়া
দিয়াছি লভিতে সূপ্ত সোপান,
তাবৎ বিষয় বলিছে ডাকি–
বিরলে করিছ অপদান”..!!

চৌধারে মোর আপন বেশে
কূশীলব যতো অসম সকল..
বিরল কী বিবর্ণ প্রেমের ত্রাসে
আপনাতে হইয়াছি বিকল.. !!

তাপসী আমারে মোর বাহুডোরে
অনাড়ম্বর পুনঃ পুনঃ ক্ষণে….
নির্লোভ নির্মোহ চিত্ত মোরে সঁপিছে
তোমারে স্বপন বিহনে.. !!

খুঁজিয়া থলিতে উদ্বৃত্ত কি-সম
জ্বলিয়া বক্ষে গিলেছি বিষম..!
আপন অঙ্গ করিয়া বিকল…
পূঁজিয়া তোমারে সর্ব আরাধ্য
আদ্যোপান্ত হইয়াছে বিফল.. !!

তথাবৎ যথা কহিছে পূর্বসূরী
প্রাজ্ঞলোকে বহিতে খড়ম্…
নহে দ্বিধা, পাইবে মর্মে দিশারী
আখেরে লধিবে’ই শান্তি পরম.. !

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত