বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চান্দগাঁওয়ে মদসহ ২ নারী গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটিয়া উপজেলার চরকানাই গ্রামের আবদুর রহিমের স্ত্রী লাকি আক্তার (৩০) ও নোয়াখালীর হাতিয়া থানার কেরিংচর গ্রামের মৃত বাহার উদ্দীনের স্ত্রী মনোয়ারা খাতুন (৬০)।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়ইপাড়ার মোবারক শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের মোবারক শাহ মাজার এলাকায় অভিযান দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে পাওয়া যায় ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত