বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৯৪ জন

চট্টগ্রামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ১৯৪ জন অনুপস্থিত ছিল।

রবিবার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চট্টগ্রামে ১২২ কেন্দ্রে ২০ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৬৩৯ জন। অনুপস্থিত ছিল ১১২ জন। কক্সবাজারে ২৮টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪ হাজার ১০১ জন এবং অনুপস্থিত ছিল ২৭ জন। রাঙামাটি জেলায় ২০টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৩৯৪ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ৩৮৪ জন। অনুপস্থিত ছিল ১০ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়ি জেলায় ২২টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৪৮৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪৫৯ জন এবং অনুপস্থিত ছিল ২৮ জন। বান্দরবান জেলায় ১২টি পরীক্ষা কেন্দ্রে ৫৭৭ জনের মধ্যে অংশ নেয় ৫৬০ জন এবং অনুপস্থিত ছিল ১৭ জন পরীক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে পদার্থবিজ্ঞান পরীক্ষায় চট্টগ্রামে শিক্ষা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯৪ জন। সব পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত