বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

এক কাতলের দাম ৩০ হাজার টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার সকালে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় জেলে নিরাঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, রোববার জেলে নিরঞ্জন হালদারের কাছ থেকে এক হাজার ৬০০ টাকা কেজিদরে ২৮ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৭০০ টাকা কেজিদরে ৩০ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার তাজা মাছের দেশব্যাপী অনেক চাহিদা। তাই সবসময় চেষ্টা করি বেশি দাম দিয়ে হলেও মাছগুলো কিনে রাখার। রোববার সকালে কাতল মাছ কিনেছি, পরে সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি বলে জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত