বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

হালদায় অভিযানে চারটি ঘেরা জাল জব্দ

চট্টগ্রামের হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযানে ৪টি ঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের পরিমাণ ২ হাজার ৮০০ মিটার।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, রাউজান সীমান্তের গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে ২টি, নাপিতের ঘাট এলাকা থেকে ১টি, আমতুয়া এলাকা থেকে ১টিসহ মোট ৪টি ঘেরা জাল জব্দ করা হয়।

যার দৈর্ঘ্য প্রায় ২ হাজার মিটার। এছাড়াও হালদা নদীর ছিপাতলী এলাকায় আলম্মের কুম এলাকা থেকে ৮০০ মিটার জাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন ছিপাতলী ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাহাবুবুল আলম মানিক, জুনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও স্থানীয় গ্রামপুলিশ সদস্যরা।

ইউএনও শাহিদুল আলম বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চলবে। সংশ্লিষ্ট সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত