চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মিমি সুপার মার্কেটের পিছনে হিলভিউ আবাসিক এলাকা থেকে সাজাপ্রাপ্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজাহিদুল ইসলাম। সাজাপ্রাপ্ত স্বামী মো. রেজাউল করিম (৫২) ও স্ত্রী শাহীন আক্তার।
সদরঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, পলাতক সাজাপ্রাপ্ত স্বামী মো. রেজাউল করিম ও তার স্ত্রী শাহীন আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
স্বামী রেজাউল করিমের বিরুদ্ধে সদরঘাট থানায় সিআর ৫টি মামলায় সাজা, ১০টি সিআর ও একটি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে সদরঘাট থানায় সিআর একটি মামলায় সাজা ও সিআর ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।


