বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

নতুন পুরাতন মিলে নেতৃত্বকে সুসংহত করবে: মাহাতাব

চট্টগ্রামে নতুন পুরাতন মিলে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের ইউনিটগুলো আগামী নেতৃত্বকে সুসংহত করবে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট সম্মেলন উদ্বোধনকালে এই মন্তব্য করেন।

তিনি বলেন, তৃণমূল থেকে নেতৃত্ব সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিটের সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়েই একটি নব অধ্যায় সূচিত হলো।

ঘরে বসে নয়, উন্মুক্ত স্থানে আমন্ত্রিত কাউন্সিলরদের উপস্থিতিতে যে সম্মেলন অনুষ্ঠিত হলো তা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।
মাহাতাব উদ্দিন বলেন, আমাদের মধ্যে অভিযোগ বা মতের ভিন্নতা থাকতে পারে।

সবচেয়ে বড় বিষয় হলো দলে শৃঙ্খলা বজায় রাখা। এই শৃঙ্খলা থাকলেই দলের ভিত্তি সুদৃঢ় হবে।

‘ক’ ইউনিট আওয়ামী লীগের আনোয়ার হোসেন’র সভাপতিত্বে ও শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সুনীল কুমার সরকার, উপদেষ্টা শফর আলী, জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ইকবাল হাসান, সাধারণ সম্পাদক আবুল বশর, মোছলেম উদ্দিন আহমেদ প্রমুখ।

ইউনিট আওয়ামী লীগে সভাপতিত্ব করেন যথাক্রমে- ‘গ’ ইউনিটের সিরাজুল ইসলাম, ৩২ নম্বর ওয়ার্ডের ‘ক’ ইউনিটের মিলন চক্রবর্ত্তী।

সম্মেলনে কণ্ঠভোটে ‘ক’ ইউনিটের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, ‘গ’ ইউনিটের সভাপতি রাকিব মোল্লা, সাধারণ সম্পাদক জহির আহমদ, ৩২ নম্বর ওয়ার্ডের ‘ক’ ইউনিটের সভাপতি মিলন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদকে মনোনীত করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত