বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে ঝোপের মাঝে অজ্ঞাত এক তরুণীর লাশ!

চট্টগ্রামের রাউজানে সড়কের পাশে ঝোপের মাঝে পড়েছিল অজ্ঞাত এক তরুণীর লাশ। ওই তরুণীর বয়স আনুমানিক ২৪-২৫ বছর। তার পরনে সালোয়ার ও কামিজ। গলায় লাল রঙের উড়না দিয়ে পেঁচানো। শরীর ভেজা।

শনিবার (২০ নভেম্বর) রাউজান-নোয়াপাড়া সেকশন টু সড়কের পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন রঘুনন্দন চৌধুরী হাটের পূর্বে (সিকদার ঘাটার পশ্চিম পাশে) তার লাশ দেখতে পাওয়া যায়।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় এক সিএনজি চালক ওই তরুণীর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধারে কাজ শুরু করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ওই তরুণীর পরিচয় শনাক্তে পুলিশের টিম কাজ করছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনেরও চেষ্টা চলছে। পরিচয় পাওয়া যাক বা না যাক লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (রাউজান রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত