বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাস্তবতা..!!

মোঃ হাসানুর জামান বাবু

পথ হারিয়ে জীবন যখন
চলছে আঁকা-বাঁকা,
জীবন নামের রেল
গাড়িটা’র চলেনা আর চাকা..!

আপন গুলো পর হয়ে যায়
আসে না কেউ কাছে,
কার কে আমি, ভাবছে কেবা থাকেনা কেউ পাশে।

যাদের জন্য এই জীবনে
সব করেছেন সাড়া,
অসময়ে সর্ব প্রথম
তারাই দেবেন নাড়া।

এটাই হচ্ছে বাস্তবতা
এটাই জীবন রীতি,
যে যা’ই বলুক..
বাস্তবতার এটাই এখন নীতি।

নেননি কভূ যাদের খবর
তারাই বলেন ধরো সবর।

তারাই এখন সফর সঙ্গী
তারাই জোগান ত্রাণ, আসল নকল চিনতে তোমার ভাঙ্গুক সকল রঙিন স্বপ্নবাণ..
বাস্তবতা একেই বলে,
তাতেই পরিত্রাণ..!!

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত