মোঃ নাজিম উদ্দীন
নাহ্, মশাই, নাহ্,
এখানে নেই তো
জিহাদি কিংবা কোনো
জঙ্গিবাদী ওসামা !
চমকে উঠলেন যে..
ইহা অনূজীব জাত এ গণ্য,
তা জীবাষ্ম বলিয়াই জানা !
এটা তো মামুলি স্ব-দৃশ্য নয়
খালি চোখে দেখা যায়না..
কোভিড গোত্রীয়”করোনা”!
আপনার কি ভয় মশাই–
বিশ্বের মুসলিম নামটাই
আপন বিষ্ফোর্যাতনা,
আপন ভূবনে সমৃদ্ধ যতো..
এটোমিক, অটোমেটিক কিংবা রুপালি মেলানিয়া !!
আপনা মাঝে কেউ ব্যস্ত —
তাবৎ বিশ্ব মুঠোয় আছে,
তবুও লক্ষ্য স্বর্ণচূড়া
কিংবা বিশ্ব বিজারিত,
রজ্জূ’তে বলা মিনারেল
অমূল্য হীরে-জহর্ কুড়োতে !!
কেনো যে ভাঙ্গে না স্বপ্নীল
বর্ণিল যতো হতবুদ্ধি !!
কোন করুনায় যে…,
আপনায় ঘটে আত্মশুদ্ধি,
খোদার কাছে অচল
তাবৎ ড্রোন ফিকির-ফন্দি!
হয়তো যেদিন পাবে
সম্বিত, দন্ডায়মান–
ঐ বিচক্ষণ তরবারি
সমেত ঐশী খেলা’য়
প্রেরিত মহাশক্তি হযরত
ইমাম মাহদী (আ:) !!
খোদার কসম
নেই কোন ভয়-শংসয়,
এখনি আসুন ফিরে– কূ-মানসিকতা ছুঁড়ে !!
ধর্ম-কর্ম আঁকড়ে রাখুন
আপন আপন ঘরে —
মসজিদ চার্চ
প্যেগোডা ও মন্দিরে !
রাষ্ট্র সকল ফেলে দিয়ে যতো মারণাস্ত্র অথৈ সমুদ্দুরে–
যদি পারো ভুলতে বিভেদ
করতে পারো মানবতার জয়,
জান্নাত ময় হবে অক্ষয়
রবে নির্ভয় পৃথিবী স্বপ্নময় !!
স্রষ্টার সনে ঘটবে মিলন — জাগতিক যতো স্বপ্ন পূরণ, দেখবে তিনি রাষ্ট্রে-হৃদয়ে
করছে খেলা তাবৎ মন্দিরে !!
স্বর্গীয় ঐ স্বপ্নীল সব দৃশ্যেপটে বিষ্ময়কর বিরাজিত গোটা বিশ্বের প্রতিটি ঘরে, সৃষ্টির যতো মাখলুক্ সব ভরে গেছে সুন্দরে !!
(বিশ্ব “করোনা” পরিস্থিতি তে মার্কিন প্রেসিডেন্ট সহ পরাশক্তি সম্পন্ন রাষ্ট্র নায়কদের আতঙ্কিত হওয়ার প্রেক্ষিতে রচিত) !


