বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়ার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পরিবহন মালিকরা।

সোমবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার।

তিনি জানান, মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলন ঢাকা মহানগরে বাসে হাফ ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ উপস্থিত থাকবেন।

এর আগে, শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস বাস্তবায়নে পরিবহন নেতাদের সঙ্গে দুইবার বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছেন বাসমালিকরা।

সে সময় মালিক সমিতির নেতা এনায়েত উল্যাহ বলেছিলেন, ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে, তার মালিকদের ৮০ শতাংশই গরিব। তাই বাস মালিকদের ক্ষতিপূরণ বা ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত