বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৮১ শতাংশ।এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৬ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪২৯ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১১৩ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত