বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে আরও ৯ জনের করোনা শনাক্ত

গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়েছেন নয়জন।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪৩৮ জনে। আর মৃত্যুর মোট সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় নয়জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৫২ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের আটজন এবং একজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত