বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বরেণ্য রাজনীতিবিদ ও সমাজ সংগঠক প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

সরিৎ চৌধুরী সাজু’র টাইম লাইন থেকে:

পটিয়ার তেকোটা গ্রামের কৃতি সন্তান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানীত উপদেষ্টা, পটিয়া বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতির আজীবন সদস্য ও বৌদ্ধ সমিতি (যুব) এর সাবেক সভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া এর এক বর্ণাঢ্য জীবনের বিদায়।

১৯৯০ সালে তিনি একজন শিল্প উদ্যোগক্তা হিসেবে বৃহৎ পরিসরে প্যাসিফিক পেপার প্রোডাক্টসের প্রতিষ্ঠা করেন এবং এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্যাকেজিং জগতে অনন্য অবদান রাখেন।

এ ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন মানুষের চিকিৎসায় জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে অর্থ দান করেন। দীর্ঘসময় মুকুটনাইট উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী ও আজীবন দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন ও তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের উপদেষ্টা। তাঁর সন্তান আমাদের অত্যন্ত পরিচিত মুখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বাসবী বড়ুয়াকে আমরা গত ৫ মাস আগে হারিয়েছি।

প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়ার একমাত্র ছেলে মেটলাইফ ইন্সুইরেন্স এর ভাইস প্রেসিডেন্ট কামনাশীষ বড়ুয়া জানান, তাঁর পিতা আজ ভোর ৪ঃ৫০ মিনিটে ঢাকা সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেন (সংস্কার সমূহ অনিত্য)।

তাঁর পারলৌকিক শান্তি কামনায় প্রথম অনিত্য সভা আজ ১১ ডিসম্ববর ২০২১ বিকাল ৪ টায় চট্টগ্রাম নন্দন কাননস্হ বৌদ্ধ বিহারে মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহার হতে তাঁর জন্মস্থান তেকোটায় নিয়ে যাওয়া হবে।

দ্বিতীয় অনিত্য সভা ও অন্ত্যেষ্টিনুষ্ঠান তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের মাঠে ১২ ডিসেম্বর ২০২১, রবিবার দুপুর ১২ থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত চলবে।

তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন — মহামান্য সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্হবির, মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো,সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড.অনুপম সেন, মহামান্য রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জম বড়য়া, প্রাক্তন চেয়ারম্যান রাখাল চন্দ্র বড়ুয়া,সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া ও ভাইস প্রেসিডেন্ট ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ধলঘাট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যাপক অমলেন্দু বড়ুয়া, ইউ এস টিসির সাবেক উপাচার্য ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া, বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বড়য়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম- সাধারণ সম্পাদক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, রাঙ্গামাটি মেডিকেলের অধ্যক্ষ ডাক্তার প্রীতি প্রসূন বড়ুয়া, বুদ্ধ জ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া ও ট্রাস্টি ববীতা বড়ুয়া ও মিথুন বড়ুয়া, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া, গৃহায়ণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাগর কান্তি দে , বৌদ্ধ সমিতি সমিতি (মহিলা) সভানেত্রী পূরবী বড়ুয়া
পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক অরূপ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব) এর সভাপতি অ্যাডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক প্রাণব বড়ুয়া অর্ণব, উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া লিটন ও রোটারিয়ান সপু বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের চেয়ারম্যান শ্যামল কান্তি বড়ুয়া ও মহাসচিব সরিৎ চৌধুরী সাজু, ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্তী, যুব ইউনিয়ন নেতা অনুপম বড়ুয়া পারু, ত্রিশরণ এর সম্পাদক বিপ্লব বিজয়, পটিয়া প্রেসক্লাব, পটিয়া কুসুমকলি আসর, মুকুট নাইট উচ্চ বিদ্যালয়, তেকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার ও সদ্ধর্মোদয় বিহার, তেকোটা গ্রাম উন্নয়ন কমিটি, তেকোটা প্রতিভা সংগঠন প্রমুখ।

এছাড়া “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট ও চেতনা ৭১ নিউজ পরিবার গভীর ভাবে শোকাহত ও সমবেদনা প্রকাশ করেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত