বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখের বেশি

চট্টগ্রামে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিনজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪৬০ জনে। মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত একদিনে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ২১ শতাংশ। শনাক্তদের সবাই নগরের বাসিন্দা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত