বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাটহাজারীতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. এরশাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আমীরুল মুজাহিদ।

এরশাদ চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌরসদরের কাছারি রোড এলাকার এন জহুর শপিং সেন্টারের মিম কসমেটিকস নামে একটি দোকান পরিচালনা করতেন।

এসআই আমীরুল মুজাহিদ বলেন, সুরতহাল শেষে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে৷ তারা গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত