রাঙ্গামাটি জেলায় নতুন করে আরো ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রাঙামাটি জেলায় মোট করোনা রোগীর সংখ্যা হচ্ছে ৪৪২ জন।
শনিবার (১১ জুলাই) ২৪ জনের রিপোর্ট পজেটিভ আসে।
২৪ জনের মধ্যে রাঙামাটি সদরের রয়েছে ১০ জন, জুরাছড়ি ২ জন বিলাইছড়িতে ২ জন,বরকল ১ জন, লংগদু ১ জন, কাউখালী ২ জন, রাজস্থলী ২ জন, কাপ্তাই ৪ জন করোনা রোগী রয়েছে বলে জানান রাঙামাটির ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।


