বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রামুতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের রামুতে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ওসমান ড্রাইভার নামে এক পথচারি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অটোরিকশা চালক ও যাত্রীসহ ৬ জন।

সোমবার সকাল ৭টায় রামু উপজেলা রশিদ নগর পানির ছড়া গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত একই এলাকার নাছিরা পাড়ার বাসিন্দা। আহতরা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রশিদ নগরের ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম বলেন, পানির ছড়া গ্যারেজ এলাকায় একটি মোড় রয়েছে। পিকআপ চালকের অসর্তকতা ও ঘুমঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে তুলাবাগান হাইওয়ে পুলিশের এসআই মশিউর রহমান বলেন, খবর পেয়ে পিকআপটি জব্দ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত