বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সাতটি ল্যাবে ১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আটজন করোনা আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬৮ শতাংশ।

এদিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

নতুন আক্রান্ত আটজনই মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৬৩ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২১৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৪৮ জন।

এছাড়া করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত