বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সালমানকে সাপের ছোবল, ভর্তি হাসপাতালে

একদিন বাদেই সালমান খানের ৫৬ তম জন্মদিন। আর জন্মদিনের আগ মূহুর্তেই ঘটলো এমন দুর্ঘটনা। সালমান খানকে কামড়ালো সাপে। ওই সময় তিনি মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন। আর সেখানেই ঘটলো এই দুর্ঘটনাটি।

তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় নবী মুম্বাইয়ের এক হাসপাতালে। ওখান থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ‘ভাইজান’কে। হাসপাতাল সূত্রে জানা যায়, আপাতত তার অবস্হা স্থিতিশীল। তবে সাপটি বিষধর ছিলোনা, জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, বড়দিনের রাতেই বন্ধুবান্ধবের সঙ্গে বাগান বাড়ির বাগানে বসে গল্প করছিলেন তিনি। তখনই ওই সাপটি হাতে ছোবল মারে। ২৭ ডিসেম্বর সালমানের ৫৬ তম জন্মদিন। ঠিক তার আগেই ঘটলো এই ঘটনা। বরাবরই এই সময়টায় তিনি পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিনটি উদ্‌যাপন করে থাকেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত