বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাত দিয়ে সাপটা ধরতে গিয়ে তিনবার কামড় খেলাম: সালমান

শনিবার মধ্য রাতের অঘটনের পর সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন বজরঙ্গি ‘ভাইজান’। সালমান খানের শরীরে তিনবার কামড় বসিয়েছে সাপটি।

সালমান খান বলেন, আমাদের পানভেলের খামারবাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। আমি লাঠি দিয়ে সেই সাপটিকে তুলি। বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করি। খবর আনন্দবাজার পত্রিকার।

কিন্তু ধীরে ধীরে সাপটি আমার হাতে উঠে আসে। আমি হাত দিয়ে সাপটিকে ধরি। তার পর সাপটি তিনবার আমার হাতে কামড় বসায়।

সালমান খান আরও জানান, সেই সাপটিকে দেখেই বিষাক্ত বলে মনে হয়েছে তার। হাসপাতালে ছয় থেকে সাত ঘণ্টা থাকতে হয়েছে তাকে। তবে এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছেন।

সালমান খানের মতে, সাপটি বিষাক্ত হলেও তার বাবা সেলিম খান এবং ঘনিষ্ঠ বন্ধু সূত্রে জানা গেছে, সাপটির বিষ নেই। তাই কোন তথ্য সত্যি, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

সোমবার সালমান নিজের ৫৬তম জন্মদিন পালন করবেন পানভেলে। সঙ্গে থাকবেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। এমনই পরিকল্পনা ছিল ‘ভাইজান’-এর। শেষমেশ এই দিনটি কীভাবে কাটাবেন সালমন, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত