বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মুজিবুল বিজয়ী

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ হাজার ৩১৫ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে ফজল কাদের পান ৫ হাজার ৬৬৭ ভোট। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন ছিল।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার রকর চাকমা।

এছাড়াও বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছে।

উল্লেখ্য, চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন বিভিন্ন কারণে একে একে ৩ বার স্থগিত করা হয়েছিল। সর্বশেষ ১২ অক্টোবর অনুষ্ঠিত হল বহুল আকাঙ্খিত চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত