নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রয়াত্ত্ব একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর একটি তেলের পাইপ লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে ৪টি ইউনিটের ৭টি গাড়ি কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর একটি তেলের পাইপ লাইনে আগুন লেগেছে। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্নফুলী ইপিজেড ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রনে আসেনি।


