বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র ৭ সদস্যসহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল হতে নতুন জঙ্গি সংগঠন “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র সাত জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এর তিন জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় ব্রিফ করবে র‍্যাব-৭ এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। ব্রিফ এর স্থান বান্দরবান র‍্যাব ক্যাম্প।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত