বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি 

পটিয়া প্রতিনিধি :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলাকে গতিশীল করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক (আংশিক) কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পূর্নাঙ আহবায়ক কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

নতুন এ আহবায়ক কমিটিতে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের মনজুর আলম তালুকদারকে আহবায়ক ও পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের জমির উদ্দিন চৌধুরীকে সদস্য সচিব করে দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আংশিক কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি।

এব্যাপারে সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী বলেন, ঝিমিয়ে পড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও জেলার আওতাধীন সকল ইউনিটকে শক্তিশালী করে একটি সর্ববৃহৎ সংগঠন হিসাবে গড়ে তুলতে সততা দক্ষতা ও নিষ্টার সহিত কাজ করে যাব।

অন্যদিকে আহবায়ক কমিটি ঘোষণার আগে এগারো মাস পর চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু’র স্থগিত হওয়া পদটি আবারো স্বপদে ফিরিয়ে দিয়ে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন গণমাধ্যমে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত