করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের মৃত্যুতে “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল (প্রস্তাবিত) ট্রাস্ট” ও উক্ত ট্রাষ্ট এর অঙ্গপ্রতিষ্ঠান ” চেতনা৭১নিউজ.কম ” কর্তৃপক্ষের তরফে শোক প্রকাশ।
সোমবার (১৩ জুলাই) রাত ৩টা ৪১ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মৃত্যুবরণ করেন।
মো. মিজানুর রহমান সিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সিএমপির জনসংযোগ কর্মকর্তা মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই নিয়ে সিএমপির পাঁচজন সদস্য করোনাভাইরাসে মারা গেলেন।


