মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Single Top Banner

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসী দীপংকরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে জটিল রোগে আক্রান্ত হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম দীপংকর দে (৫২)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কদমতলী এলাকার বাসিন্দা মৃত ফনি ভূষণ দে’র ছেলে।

সোমবার (৩১ অক্টোবর) কাতারের স্থানীয় সময় রাত সাড়ে ১২ টায় তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

জানা গেছে, কাতার প্রবাসী দীপংকর দে দীর্ঘদিন ধরে লিভারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে কাতারে চিকিৎসা নিয়েছেন। হঠাৎ আবারও অসুস্থ হয়ে গেলে হাসপাতালে ভর্তি করনো হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বাংলাদেশে থাকাকালীন দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ছাত্রলীগ করেছেন। পরে সংসারের তাগিদে পারি জমান মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাছান সিকদার জানান, কাতারে চিকিৎসাধীন অবস্থায় দীপংকর দে’র মৃত্যু হয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত