বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ও ফুটপাত দখলমুক্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চালের বস্তায় পাটের মোড়ক ব্যবহার না করাসহ ভিন্ন-ভিন্ন অপরাধে একাধিক ব্যবসায়ীকে ৪টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ও লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে জরিমানা ও দখলদারদের থেকে ফুটপাত দখলমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, পাটের মোড়ক ব্যবহার না করার অপরাধে গাউছিয়া অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা, নূর সুপার শপকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা, মীম ফার্মেসিকে ড্রাগ আইনে ৭ হাজার টাকা এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও বিপদজনকভাবে ফুটপাত দখলে রেখে ব্যবসা পরিচালনার অপরাধে বিসমিল্লাহ অটোমোবাইলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও বিদ্যুৎ হুকিং এর অপরাধে দুটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম জানান, জনস্বার্থে প্রশাসনের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত