পটিয়া প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদের মাঠে স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সাংবাদিকেরা।
শুক্রবার সকালে প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা মুক্তিযোদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া সভাপতি নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, এস এম এ কে জাহাঙ্গীর এস কে এম নুর হোসেন, ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, আ ন ম সেলিম, মহিউদ্দিন চৌধুরী, কাউছার আলম, শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিবলু প্রমুখ।
এরপর প্রেস ক্লাবে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার বিজয়ের দিন আজ। মহান বিজয়ের ৫১ বছর পেরিয়ে ৫২ বছরে বাঙালি জাতির আত্মগৌরবের দিন।
১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।


