বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ায় আগুন পুড়ে ছাই ১১ পরিবার

পটিয়া প্রতিনিধিঃ

পটিয়ার আশিয়ায় অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রান্না ঘরের চুলা হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায় আশিয়া ইউনিয়নের ৫ নং ওয়াডের উম্নত আলীর বাড়ির বাদশা, আনসার, ফরিদ, মুছা, গফুর, মাহবুব, জাহাঙ্গীর সহ ঘনবসতি পূর্ণ আরো কয়েক জন হতদরিদ্র পরিবারের বসত ঘর।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে পুড়ে ছাই হয়ে যাওয়া ধ্বংসস্তুপে বসে কান্না করতে দেখা গেছে বাদশা মিয়া সহ অনেকেই।

স্হানীয়রা জানান, রাত ১.২০ মিনিটের দিকে বাদশা মিয়ার বসত ঘরে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী সব গুলো টিন সেটের আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় শীতের রাতে আগুন লাগার খবর শুনে প্রতিবেশিরা জড়ো হয়ে আগুন নেভাতে থাকে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে।

আগুনে ক্ষতিগ্রস্থ ১১ পরিবার

আগুনে সর্বস্ব হারানো মুছা জানান, আমার আর কিছুই নাই, পরনের কাড়প ছাড়া বাকি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ শীতের দিয়ে আমি পরিবার পরিজনদের নিয়ে কিভাবে থাকব।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাঈদুল ইসলাম জানান, রান্না ঘরের চুলা হতে আগুন লেগেছে। আগুনে ১১টি টিনের তৈরি বসত ঘর পুড়ে গেছে। স্টেশন হতে আশিয়ার দুরত্ব থাকা এবং ঘনবসতি পূর্ণ এলাকায় হওয়ায় আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত