বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাটহাজারী ভূমি অফিসে হামলা, হেফাজত নেতা মামুনুল হকের জামিন মিলেনি

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামুনুল হকের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিক্ষোভ মিছিলটি একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এ সময় হাটহাজারী থানা, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়। পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। এতে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে চারজন নিহত হয়। তখন চট্টগ্রামের সাথে খাগড়াছড়ি জেলার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসব ঘটনায় ৩০ মার্চ পুলিশের পক্ষ থেকে চারটি ও হাটহাজারী ভূমি অফিসের পক্ষ থেকে অজ্ঞাত হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।

আদালত সূত্র জানায়, এসব মামলায় ২০২১ সালের ২১ মে পুলিশের আবেদনের প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত