বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় বিষপানে চা শ্রমিকের আত্নহত্যার অভিযোগ 

রাঙ্গুনিয়া প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোদালা চা বাগানে বিষপান করে এক তরুণ চা শ্রমিক মারা গেছে। তার নাম হীরণ বাউরি (১৮)।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চন্দ্রঘোনা খ্রীশ্চিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত মদ ও কীটনাশক পানে তিনি মারা গেছেন।

এর আগে শুক্রবার উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চা বাগান এলাকার হীরক বাউরির ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে চা বাগান শ্রমিক হীরন তার মা মায়াবিনী বাউরির কাছে বেড়াতে যাওয়ার জন্য টাকা চায়। টাকা দিতে না পেরে রাত ১ টার দিকে মায়ের সাথে অভিমান করে ঘরের শয়ন কক্ষে সবার অগোচরে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে স্থানীয় চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে যান। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিন

কোদালা চা বাগানের একটি সুত্র জানায়, জগদীশ রায় ও তাপস আকুর নামের দুই ব্যক্তি থেকে কীরণ সুদের কারবারিতে টাকা নেয়। নেওয়া টাকা পরিশোধ করতে না পারায় নানানভাবে মানষিক চাপে পড়েন তিনি। ঘটনার দিন শুক্রবার রাতে মা মায়াবিনী রায় থেকে টাকা চায় হীরণ। টাকা না পেয়ে তিনি বিষপানে আত্নহত্যার পথ বেঁচে নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সুত্রটি।

চন্দ্রঘোনা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা বিলিয়ম এ সাংমা বলেন, অতিরিক্ত মদ ও কীটনাশকের বিষক্রিয়ায় ওই তরুণ মারা গেছেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল ইসলাম বলেন, চা বাগান শ্রমিকের পরিবার ও কারো কোনো অভিযোগ নেই। তবে চিকিৎসকরা কীটনাশক ও মদের আলামত পেয়েছে বলে জেনেছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত