বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়া হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া ক্রসিং হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাইওয়ে থানা চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি পুলিশং সভাপতি ও জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ।

ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকারের সভাপতিত্বে ও উপপরিদর্শক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিট পুলিশিংয়ের সভায় আরো বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মর্তুজা কামাল মুন্সি, ইউপি সদস্য শওকত আকবর, খোরশেদ আলম, ফজলুল কাদের হিরু, নাছির উদ্দীন মিয়া, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, নুর নবী, উপপরিদর্শক সাইফুল ইসলাম, সার্জেন্ট শাহ আলম, সুমন হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগান নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সড়কে দূর্ঘটনা রোধে সকলকে পুলিশকে সহযোগীতা ও মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান। এছাড়াও জনসাধারণ ও পথচারীদের নিয়ম মেনে পথ চলতে, যত্রতত্র রাস্তা পার না হওয়ার জন্য পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করণ, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করতে অনুরোধ জানানো হয়। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের সচেতন করা হয়।

সভায় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও পরিবহন মালিক,চালক,হেলপার, স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ শতাধিক মানুষ উপস্থিত অংশ গ্রহন করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত